1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসি ও সমমান পরীক্ষায় মানবিকে সর্বোচ্চ ফেল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ শেরে-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের শাহিনুর সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে আর্মেনিয়া থেকে পাভেল পার্থ- প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, কার্যকর নভেম্বর থেকে কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির জগন্নাথপুরে ‘দুই ভাইয়ের’ হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ইসলামে ব্যয়ে ভারসাম্য ও মিতব্যয়িতার গুরুত্ব বজ্রপাতে ৬ জনের মৃত্যু

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় মিলছে একই পরিবারের চারজনসহ ৫ জনের লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০১৫
  • ৪৩২ Time View

রাকিল হোসেন নবীগঞ্জ সংবাদদতা : নবীগঞ্জে নরসিংদীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেব পাড়া ইউনিয়নের বালিদ্বারা বাজার এলাকায় পাথর বোঝাই ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১২৯৪) ও প্রাইভেটকারের নং (সিলেট-ক-১১-০৩৪৫) মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই একই পরিবারের ৪জনসহ প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামে। নিহতরা হলেন,ওই গ্রামের হারিছ উদ্দিনের পুত্র মোহাম্মদ আব্দুল হামিদ(৬৫),তার স্ত্রী কুলছুমা বেগম)৫৫),ছেলে আব্দুল কাদের(৩০) ও মেয়ে শারমিন বেগম(২৮)। মৃত্যুবরণকারী প্রাইভেট কার চালকের নাম শাহ আলম(৩০)। তার বাড়ি জৈন্তপুর উপজেলার গিলাতৈল গ্রামে। খবর পেয়ে নবীগঞ্জ থানা, গোপলার বাজার ফাঁড়ি পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ফঁড়িতে রাখেন। নবীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি নুরুন্নবী সরকার জানান,নিহতরা বেড়ানোর উদ্দেশ্যে নরসিংদীতে তাদের অত্মীয়ের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে রাস্তায় দুর্ঘটনায় তাদের করুণ মৃত্যু হয়। ওসি জানান,নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com