1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন প্রার্থীরা সিলেটে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০ মাধ্যমিকে ‘গুণী শিক্ষক’-এর স্বীকৃতি পেলেন জগন্নাথপুরের প্রধান শিক্ষক এইচ এম আজমল গাজা নিয়ে ট্রাম্পের কূটনীতিকে ‘লজ্জাজনক প্রদর্শনী’ বললেন মাখোঁ হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের নিউ ইয়র্কে বিমানের ১১ বোয়িং ক্রয়ের চুক্তি আজ অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় অনধিকার চর্চা জাতিসংঘ অধিবেশন/ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষকের পরিবারকে অনুদান

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
  • ৪৬২ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া নামকস্থানে গত (৩০ মার্চ) সোমবার বিকালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিষয়ক শিক্ষক মাওলানা ইমদাদুর রহমানের পরিবারের নিকট অত্র প্রতিষ্ঠানের প্রবাসী সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ২ লক্ষ পঞ্চান্ন হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মহসিনুর রহমানের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। পরিবারের পক্ষে চেক গ্রহন করে নিহত শিক্ষকের দুই ছেলে মিছবাহ আহমেদ ও মিনহাজ আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, বড়লেখা উপজেলা সাব-রেজিষ্ঠার আব্দুল করিম ধলা মিয়া, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, উপজেলা জাপা সভাপতি শাহ আবুল খায়ের, বিদ্যালয় প্রধান শিক্ষক দেওয়ান হুসাইন আহমদ, শিক্ষানুরাগী ইলিয়াছ মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল মুহিত চৌঃ, অভিভাবক সদস্য শফিউল আলম, সাদিকুর রহমান, সাংবাদিক এম.এ মুহিত, ইউপি সদস্য তোফাজ্জল হক বকুল, সুমন আহমদ প্রমূখ।
উল্লেখ, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বসবাসরত অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে উল্লেখিত অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com