1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

খাবারে বিষ মিশিয়ে হত্যার আতঙ্কে থাকেন ট্রাম্প!

  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮
  • ৩১১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হতে পারে বলে আতঙ্কে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!হোয়াইট হাউসে যাওয়ার পরপরই তিনি তার ব্যক্তিগত জিনিসে স্টাফদের কাউকে হাত না দেওয়ার জন্য কড়া নির্দেশ জারি করেন। বিশেষ করে তার দাঁত পরিষ্কারের ব্রাশে যেন কেউ হাত না দেয় সে ব্যাপারে জোর দেন।

জানা গেছে, নিজের খাবারে কেউ বিষ প্রয়োগ করতে পারে ভেবে এমনটা করেন তিনি। ট্রাম্পকে নিয়ে মার্কিন সাংবাদিক মাইকেল উলফের লেখা ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ে এসব তথ্য উঠে এসেছে।

বইটিতে প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তোলার পর তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এদিকে মাইকেল উলফ তার বইয়ে লেখেন, কেউ তাকে বিষ খাইয়ে দিতে পারে ভেবে ম্যাকডোনাল্ডসে খেতে পছন্দ করেন ট্রাম্প।

ট্রাম্পের যুক্তি, এ ব্যাপারে কেউ জানতে পারবে না। তিনি কখন সেখানে যাবেন সেটাও যেমন কেউ জানতে পারবে না আবার খাবারটাও সঙ্গে সঙ্গেই তৈরি করে দেয়া হয় সেখানে। ফলে সেখানে বিষ খাইয়ে দেওয়ার ভয়ও সেভাবে থাকবে না।

এমনকি নিজের শোবার ঘরের দরজায় তালা লাগাতেও বলেন। তবে সিক্রেট সার্ভিসের লোকেরা চাচ্ছিলেন যেন তারা ঘরে ঢুকতে পারেন। এ ব্যাপারে ট্রাম্পের সঙ্গে তাদের রেষারেসিও হয়েছিল। জানা গেছে, স্ত্রীর সঙ্গে এক ঘরে থাকেন না তিনি। তার স্ত্রী মেলানিয়া আলাদা শোবার ঘরে থাকেন।

জিনিসপত্র ঘরে ঠিক যেভাবে ফেলে রেখে যাবেন সেগুলো ঠিক সেভাবেই যেন থাকে সেটাও চান ট্রাম্প। বিষয়টি পরীক্ষার জন্য ময়লা কাপড়চোপড়ও মেঝেতে ফেলে যান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com