1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

মোবাইল অপারেটদের রাত্রিকালীন প্যাকেজে নিষেধাজ্ঞা জারি

  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০১৫
  • ১২৬১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মোবাইল ব্যবহারকারী স্কুল, কলেজগামী শিক্ষার্থীদের ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটদের রাত্রিকালীন কোনো প্যাকেজ বাজারে চালু না রাখার নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

শনিবার সকালে দশম জাতীয় সংসদের ২০১৫-১৬ প্রস্তাবিত অর্থবছরে টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বৃষ্টি-বাদল ও বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের পরে অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনোযোগী এবং খারাপ কাজে জড়িত হয়। এ জন্য এই ছাত্র-ছাত্রীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবে না কি না, সরকার দলীয় সংসদ এ কে এম রহমতউল্লাহর এমন প্রশ্নের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণভাবে সত্য নয় যে, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনোযোগী হয় ও খারাপ কাজে জড়িত হয়।

মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য তারা জানতে পারে। তাই শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের কেবল রাত্রিকালীন কোনো প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে বিটিআরসি হতে গত মার্চে একটি নির্দেশনা প্রদান করা হয়েছে।’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com