1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮
  • ৩৩৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::মোটা অংকের ঘুষ নেয়ার অভিযোগে গ্রেপ্তার শিক্ষমন্ত্রণালয়ের দুই কর্মকর্তা মো.মোতালেব হোসেন ও নাসির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, মোতালেবসহ গ্রেফতার হওয়াদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজই তাদের সাসপেন্ড করা হবে। আদালতে মামলা চলাকালে তারা সাময়িক বরখাস্ত থাকবে। মামলার রায়ের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
এরই মধ্যে বনানী থানায় এই দুই কর্মকর্তা সহ রাজধানীর লেকহেড স্কুলের মালিক খালেদ হাসান মতিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে আজ দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার আবদুল বাতেন সাংবাদিকদের মামলার কারণও জানান।
এজাহারে উল্লেখ আছে, আসামি মো.মোতালেব হোসেন ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত থেকে আসামি খালেদ হাসান মতিনের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে জঙ্গি কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বন্ধ হওয়া লেকহেড গ্রামার স্কুলটিকে আদালতের আদেশের শর্ত ভঙ্গ করে দ্রুত খুলে দেয়ার প্রক্রিয়ায় সহায়তা করতে এবং রাষ্ট্রীয় গোপন নথিপত্রে আসামি লেকহেড গ্রামার স্কুলের এমডি খালেদ হাসান মতিনের কাছে বেআইনিভাবে হস্তান্তর করে।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী পিও মোতালেব হোসেন, মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসিরউদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেক হোসেন মতিনকে ২১শে জানুয়ারি সন্ধ্যার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। গুলশান ও বছিলা এলাকা থেকে তাদের আটকের পর গতকাল তাদের গ্রেফতার দেখানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com