1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আশরাফুল ইসলামকে অব্যাহতি দেয়া নিয়ে চলছে নাটকীয়তা

  • Update Time : মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ৫২০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেয়ার গুজব উঠেছে।। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাকে এ নির্দেশ দেন। তবে কেবিনেট সচিব সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত কোন নির্দেশনা তার কাছে আসেনি।
তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে নিশ্চিত হওয়া গেছে সৈয়দ আশরাফকে সরিয়ে দেয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।
এদিকে সৈয়দ আশরাফের স্থলে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনকে দেয়া হতে পারে এমন গুঞ্জন চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সৈয়দ আশরাফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তিনি কখনোই সচিবালয়ে অফিস করতেন না। মন্ত্রণালয়ের কোন বৈঠকে বা সভা সেমিনারেও থাকতেন না আশরাফ। তিনি বাসায় বসে ফাইলে স্বাক্ষর করে সরকারি বেতন ভাতা নিতেন। ফলে মন্ত্রণালয়ের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।
মঙ্গলবার পরিকল্পনা কমিশনে একনেক বৈঠকে সৈয়দ আশরাফের অনুপস্থিতি দেখে ক্ষেপে যান প্রধানমন্ত্রী। একনেক বৈঠকে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এমপিদের জন্য স্থানীয় সরকার অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্প উত্থাপন করা হয়। সাধারণত যে মন্ত্রণালয়ের প্রকল্প একনেকে উঠে সংশ্লিষ্ট মন্ত্রীকে তা উপস্থাপন করতে হয়। কিন্তু এত বড় প্রকল্প উপস্থাপনের জন্য কোন মন্ত্রী ছিলেন না। প্রকল্পটিতে সরকারের ২৮৪ জন এমপিকে এলাকার উন্নয়নের জন্য ২০ কোটি টাকা করে বরাদ্দ দেয়ার প্রস্তাব রাখা হয়। পরে প্রকল্পটি একনেকে পাস হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতি দেয়ার গুজব উঠেছে।। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞাকে এ নির্দেশ দেন। তবে কেবিনেট সচিব সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত কোন নির্দেশনা তার কাছে আসেনি।
তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে নিশ্চিত হওয়া গেছে সৈয়দ আশরাফকে সরিয়ে দেয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।
এদিকে সৈয়দ আশরাফের স্থলে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনকে দেয়া হতে পারে এমন গুঞ্জন চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সৈয়দ আশরাফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তিনি কখনোই সচিবালয়ে অফিস করতেন না। মন্ত্রণালয়ের কোন বৈঠকে বা সভা সেমিনারেও থাকতেন না আশরাফ। তিনি বাসায় বসে ফাইলে স্বাক্ষর করে সরকারি বেতন ভাতা নিতেন। ফলে মন্ত্রণালয়ের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়।
মঙ্গলবার পরিকল্পনা কমিশনে একনেক বৈঠকে সৈয়দ আশরাফের অনুপস্থিতি দেখে ক্ষেপে যান প্রধানমন্ত্রী। একনেক বৈঠকে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে এমপিদের জন্য স্থানীয় সরকার অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্প উত্থাপন করা হয়। সাধারণত যে মন্ত্রণালয়ের প্রকল্প একনেকে উঠে সংশ্লিষ্ট মন্ত্রীকে তা উপস্থাপন করতে হয়। কিন্তু এত বড় প্রকল্প উপস্থাপনের জন্য কোন মন্ত্রী ছিলেন না। প্রকল্পটিতে সরকারের ২৮৪ জন এমপিকে এলাকার উন্নয়নের জন্য ২০ কোটি টাকা করে বরাদ্দ দেয়ার প্রস্তাব রাখা হয়। পরে প্রকল্পটি একনেকে পাস হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com