1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে জগন্নাথপুরের আশারকান্দিতে জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট সৌদি আরবের জেলে ৭৫০০ বাংলাদেশি জীবনযাত্রার ব্যয় বাড়ছে: মুমিন যেভাবে অর্থসংকট সামাল

জগন্নাথপুরে বনাঢ্য আয়োজনে বর্ষবরণ

  • Update Time : শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮
  • ২৫৯ Time View

স্টাফ রিপোর্টার:; ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বনাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বাংলা নববর্ষ ১৪২৫কে বরণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বনাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রর্দক্ষিন করে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আশরাফুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলিছুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব,কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,শিক্ষক অনন্ত পাল,সালেহা পারভীন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমুখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। আর্টস্কুলের অধ্যক্ষ প্রনব বণিক এর সঞ্চালনায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com