1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

সিরিয়ায় মার্কিন-ব্রিটিশ সেনা উপস্থিতি অবৈধ ঘোষণা

  • Update Time : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৩৪২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিরিয়ার ভেতরে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনা উপস্থিতিকে পরিষ্কারভাবে আগ্রাসন হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ব্রিটেনের গণমাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাতকারে এ ঘোষণা করেন।

ডেইলি মেইলে রোববার প্রচারিত ওই সাক্ষাতকারে প্রেসিডেন্ট বাশার বলেন, সিরিয়ার বিভিন্ন এলাকায় কথিত ‘হোয়াইট হেলমেট’ নামে যারা কাজ করছে তারা আল-কায়েদা ও জাবহাতুন-নুসরার শাখা এবং দামেস্কে মনে করে জনমতকে বিভ্রান্ত করার ক্ষেত্রে এটি ব্রিটেনের একটি চালবাজি।
সাম্প্রতিক রাসায়নিক হামলার অভিযোগের বিষয়ে তিনি বলেন, দুমা শহরে রাসায়নিক হামলার নাটক সাজিয়েছিল ব্রিটেন, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র।

বাশার আসাদ জানিয়েছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিষয়ে পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে দামেস্কের যোগাযোগ ছিল কিন্তু তারা আন্তরিক না হওয়ায় সম্প্রতি এ যোগাযোগ বন্ধ করে দেয়া হয়েছে।

প্রেসিডেন্ট বাশার বলেন, সিরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সেনা উপস্থিতি অবৈধ এবং সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন।

তিনি বলেন, উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া হচ্ছে প্রধান পক্ষ এবং দেশের প্রতি ইঞ্চি ভূমি পুনরুদ্ধার করা হবে।

এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাশার আসাদ বলেন, সিরিয়ায় কী হচ্ছে এবং কী হবে সেসব বিষয়ে একমাত্র সিরিয়ার সরকারই সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এ সম্পর্কে কারো মনে কোনো সন্দেহ থাকার অবকাশ নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com