1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

সুনামগঞ্জ- ৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আজিজুস সামাদ ডনের আনুষ্ঠানিক নির্বাচনী গনসংযোগ শুরু

  • Update Time : বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৮৫ Time View

স্টাফ রিপোর্টার:: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ সম্পাদক আজিজুস সামাদ আজাদ ডন গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গনসংযোগ শুরু করেছেন।
তিনি বিকেল ৪ টার দিকে জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজারে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারনা শুরু করেন। পরে তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামে গনসংযোগ করেণ।
গনসংযোগকালে আজিজুস সামাদ আজাদ ডন বলেন, কেন্দ্রীয় নির্দেশ নৌকার পক্ষে মাঠে নেমেছে।
উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে বৈল্পবিক উন্নয়ন করেছে। এই সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মনাফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির আহমদ, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তাজউদ্দিন আহমদ, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, পৌর কাউন্সিলর আবাব মিয়া, সুহেল আহমদ, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাধারন সম্পাদক কবির মিয়া, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু, মিটন দেব, সুজেল মিয়া প্রমুখ।
এরপর সন্ধ্যায় তিনি চিলাউড়াবাজারে গনসংযোগ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com