1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে দুটি বিদ্যালয় ভবনের উদ্ধোধন করলেন মন্ত্রী এম এ মান্নান

  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৪৫ Time View

স্টাফ

রিপোর্টার ::

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে দেড় কোটি টাকা ব্যায়ে দুটি বিদ্যালয় ভবনের উদ্ধোধন করা হয়েছে। বিদ্যালয় দুটি হচ্ছে
১৪০ নং হাজী রফিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও কামড়াখাই  জয়নগর দাখিল মাদ্রাসা।
বুধবার স্হানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় দুটির নতুন ভবনের উদ্ধোধন করেন। স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭০ লাখ টাকা ব্যয়ে হাজী রফিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চারতলা ভিত বিশিষ্ট একতলা নতুন ভবনের উদ্ধোধন করেন।এসময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সামছুল আবেদীন খান,উপসহকারী প্রকৌশলী দবির হোসেন,
জেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুন্দর আলী,সাধারন সম্পাদক ছদরুল হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com