1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জাতীয় ঐক্যের ফলাফল শুন্য, বিএনপি একটি বড় দল ছিলো এখন আছে কিনা সন্দেহ আছে-অর্থমন্ত্রী

  • Update Time : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫৮ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি :
জাতীয় ঐক্যের ফল শূন্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন,‘এর ফল শূন্য। এসব দিয়ে কিছুই হবে না।’ বিএনপির মতো একটি বড় দলকে নির্বাচনে আনার বিষয়ে সরকারের কোনো বিশেষ উদ্যোগ আছে কি-না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন,‘কোনো বিশেষ উদ্যোগ নেই। বিএনপি এক সময় বড় দল ছিল। এখন আছে কি-না আমার সন্দেহ আছে।’
সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেইল একাডেমি আয়োজিত ‘নারীর শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রবিবার দুপুরে বাংলাদেশ ফিমেইল একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে এসব মন্তব্য করেন তিনি।
নির্বাচনকালীন সরকারে কারা থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তারাই নির্বাচনকালীন সরকারে থাকবে। অন্য কেউ থাকবে না। ২০১৪ সালে যে প্রক্রিয়ায় দেশে নির্বাচন হয়েছে,সেভাবেই এই দেশে নির্বাচন হবে। কাউকে নির্বাচনে আনতে বিশেষ কোন চিন্তা নেই। নিরপেক্ষ নির্বাচনের পরীক্ষা এই দেশে হয়ে গেছে। তাই যথা সময়েই নির্বাচন হবে।’
বাংলাদেশ ফিমেইল একাডেমির দাতা সদস্য ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সিলেট এম.এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার মাহবুবুল হক, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, পুলিশ সুপার বরকতুল্লাহ খান ও গ্রামীণ জলকল্যাণ সংসদের চেয়ারম্যান জামিল চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com