1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, রেল যোগাযোগ বন্ধ

  • Update Time : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৩৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যশোরের অভয়নগর উপজেলায় রেললাইনের ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাককে ধাক্কা দিয়েছে একটি ট্রেন। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল সাতটার দিকে বেঙ্গল টেক্সটাইল মিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাক বেঙ্গল টেক্সটাইল মিল এলাকার গেট এলাকা পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়া ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এসআই মনিরুজ্জামান বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। এক থেকে দুই ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
সুত্র- আমার সংবাদ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com