1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইটিইউ পুরস্কারের জন্য মনোনীত

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ৬২৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চলতি বছরের আইসিটির টেকসই উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে একথা বলেন।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর নিউইর্য়কে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার গ্রহণ করা সম্পর্কিত এক অনুরোধপত্র তার হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।
আইটিইউ সেক্রেটারি জেনারেল বলেন, টেকসই উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com