1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

জলকন্যা জগন্নাথপুর’

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০১৫
  • ৫৭৮ Time View

সাহিত্য
জলকন্যা জগন্নাথপুর’ – বজলুর রশীদ চৌধূরী

ঘুমিয়ে আছ জল কন্যা জগন্নাথপুর থানা,

রাজ্য পাটে নাম তোমার সবার আছে জানা।

রূপ সাগরের রানী তুমি রূপের অহংকার,

তোমার কোলে কত রতœ তোমার অলংকার।

জল বিহার কর তুমি জলে জলে ভাসি,

কানে কানে প্রেমের কথা কও হাসি হাসি।

এলো কেশে বর্ষায় ভেসে টেউয়ের তালে তালে,

সারা অংগ দুলিয়ে বেড়াও-গাঁয়ের খালে নালে।

হাওর নদী দিঘী নালা পেরিয়ে অনেক দুর,

চোখে নাহি মিলে ঠাঁই-রাজ্য জগন্নাথপুর।

ইতিহাসের পাতাধরে কত ভ্রমনকারী,

রূপ সাগরে গা ভাসাতে আসে তোমার বাড়ী।

জলে হাস জলে ভাস ওগো জলের পরী,

ভরা বর্ষায় কত রূপ অংগে রাখ ধরি।

হলুদ বরন গা ভাসে কৃষ্ণ বরণ জলে,

থরে থরে প্রেমের মালা পর তোমার গলে।

হিজল বরুণ কেয়া কেতকী সাজায় জলের আসর,

কদম ফুলের মালায় সাজে তোমার বিয়ের বাসর।

জলে ভাষা আষাঢ় মাস-খেলায় মাতে জল,

নীল হাওরের গহীন বুকে নামে রূপের ঢল।

বাদল ঘেরা ঘুট বরিষায় রংধনু ভাসে,

গুড়ী গুড়ী বৃষ্টির ফাঁকে জল কুমারী হাসে,

রং বেরংগের কত নাও সারিগান ধরে,

মিলন মেলায় মেতে উঠে তোমার বুকের পরে।

কত কবি কত বাউল তোমার গান গায়,

কত রাজার বিরহ ব্যথা চোখের জল ঝরায়।

তোমার তরে কত রাজা জীবন দিল ঢালি,

কত রাজা স্বদল বলে রাজ্য গেল চালি।

চঙ্গ টিলায় সাজে কনে জামাই কাটা বর,

অভিশাপে সাপাতিয়া ভাঙ্গে বাসর ঘর।

সর্প রানী নিপাত যায় রানীগঞ্জ নাম,

সাগর দিঘী কমলা মরে-হায়রে পদ্ম স্বাম!

মই সায়রে কাট সাঁতার দূর্বা দিঘী øান,

নলু হাওরে গা ভাসিয়ে শীতল কর প্রাণ।

কত রূপ ধরে আছ ওগো রূপের পরী,

দেখলে তোমায় প্রান জুড়ায়-আহা মরি মরি।

ঘুমিয়ে আছ রাজকুমারী জয় বিজয়ের ঘরে,

সেজে বস আবার তুমি দেখি নয়ন ভরে।

লেখক-মিশিগান, যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com