1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:

ভালবাসার শাস্তি, বোনের মাথা কাটল দুই ভাই

  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫
  • ৫১৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :
বোনের প্রেম নিয়ে আপত্তি, ‘তাই শাস্তি’ দিল ভাইয়েরা। শাস্তি হলো মাথা কেটে খুন করা। শুধু পাশবিক কায়দায় খুন করাই নয়, খুনের পর গোটা গ্রাম ঘুরল খুনি দুই বড় ভাই। সঙ্গে বলতে লাগল গ্রামের সব মেয়েরা দেখে রাখে প্রেম করলে এই হবে শাস্তি। সম্প্রতি এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।
উত্তরপ্রদেশের শাজাহানপুর জেলার ভামনি গ্রামে ১৭ বছরের মেয়ে ফুল জেহান প্রেম করত তার কাজিন মহম্মদ আচচানের সাথে। প্রেমের খবর জানতে পেরে ফুলের দুই ভাই গুল হাসান ও নানে হাসান চুল ধরে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে আসা বোনকে। দুই ভাইয়ের চিত্কারে গ্রামের অনেকে জড়ো হয়ে যায়। এরপরই ধারালো অস্ত্র দিয়ে বোনের মাথা কেটে দেয় দুই ভাই। বোনের ধড় পরে থাকে মাটিতে, মুণ্ডুটা নিয়ে গোটা গ্রাম ঘুরতে থাকে দুই ভাই। চিত্কার করে বলতে থাকে, ‘এই নাও সবাই দেখো প্রেমের শাস্তি হলো এটাই।’ অবাক করা কথা হল পুলিশ দুই ভাইয়ের কারও বিরুদ্ধেই কোন চার্জ গঠন করেনি, গ্রেপ্তারও করেনি।

৯ ভাইয়ের একটাই বোন ছিল ফুল। ছয় ভাই কাজ করে দিল্লিতে। ঘটনার দিন তাদের বাবা- মা উপস্থিত ছিল না। এসপি বাবুল কুমার বলছেন, খুব শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা হবে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com