1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

ফেসবুকে বিরূপ মন্তব্যর কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালককে শোকজ

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
  • ৫৫৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) উপ-পরিচালক মোহাম্মদ আলি নেওয়াজ রাসেলকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি চাকরিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ১০ কর্ম দিবসের মধ্যে প্রথম শোকজের জবাব না দেওয়ায় এখন তিন কর্মদিবস সময় দিয়ে তাকে দ্বিতীয় শোকজ নোটিশ পাঠানো হচ্ছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা জানান, যে কোন কর্মকর্তা তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে অসন্তোষের কথা বলতে পারেন। এটি না করে ফেসবুকে মন্তব্য করা সরকারকে হেয় করার শামিল। যা কর্মকর্তাদের কাছ থেকে কোনভাবেই কাম্য নয়। এটা স্পষ্টত সরকারি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ই আগস্ট ১০ কর্মদিবস সময় দিয়ে দায়ী কর্মকর্তার কাছে প্রথম শোকজ নোটিশ পাঠানো হয়। ওই শোকজের জবাব না দেয়ায় তিন কর্ম দিবস সময় দিয়ে দ্বিতীয় শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এরপর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com