1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

যৌতুকের জন্য ঘুমন্ত গৃহবধুকে পুড়িয়ে হত্যার চেষ্টা – শ্বাশুড়ি গ্রেফতার

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০১৫
  • ৪২২ Time View

রাকিল হোসেন হোসেন :নবীগঞ্জের পল্লীতে যৌতুকের জন্য ঘুমন্ত অবস্থায় গৃহবধু রোমানাকে তার বাবার বাড়িতে পাষন্ড স্বামী কর্তৃক গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় রবিবার নবীগঞ্জ থানায় মামলা রেকর্ড হয়েছে। পুলিশ তাৎক্ষনিভাবে অভিযান চালিয়ে এঘটনায় রোমানার শ্বাশুড়ি মায়া বেগমকে বালাগঞ্জ থেকে গ্রেফতার করেছে। এদিকে গৃহবধু রোমানা ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদ পুর গ্রামে আব্দুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) যৌতুকের নির্যাতনের শিকার হয়ে কিছুদিন পূর্বে তার বাবার বাড়ি এসে আশ্রয় নেয়। গত বুধবার রাতে তার পাষন্ড স্বামী নানু মিয়া (৩৫) ঘুমন্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় রোমানার চিৎকারের পরিবারের লোকজন জেগে উঠে দেখেন মুহুর্তের মধ্যেই পেট্রোল ঢেলে লাগানো আগুনে তার সাড়া শরীর পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে। তাৎক্ষনিক ভাবে গৃহবধুকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯ টায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়।
অসহায় গরীব আব্দুর রহিম এব্যাপারে নবীগঞ্জ থানায় রোমানাকে দেখিয়ে ঢাকায় নিয়ে যান। আগুনে ভষ্মিভূত রোমানার এক বছরের তাসলিমা নামে একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামীর বাড়ি বালাগঞ্জ উপজেলার কালনীরচর গ্রামে। ঐ গ্রামের ছালিক মিয়ার পুত্র নানু মিয়াকে ভালবেসে দুইবছর আগে রোমানা বিয়ে করে। পরে স্বামী নানু যৌতুকের জন্য মারপিট করলে রোমানা কিছু দিন পূর্বে বাবার বাড়ি চলে আসে। গত বুধবার রাতে রোমানার স্বামী তার বাবার বাড়িতে এসে ভালবাসার অভিনয় করে ঘরে ডুকে তার হাত পায়ে ধরে বলে আর মারপিট করবে না। সে তাকে ভালবাসে তাই আবার নিতে এসেছে। তখন সহজ সরল রোমানা তাকে রাতে বাবার ঘরে থাকার জন্য আশ্রয় দেন। রাতে ঘুমিয়ে পড়লে স্বামী তার স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল বাতেন খান রোমানার বাবা আব্দুর রহিম বাদী হয়ে রোমানার স্বামীকে আসামী করে অজ্ঞাতনামা ৫জনের বিরুদ্ধে মামলা দেন। জিজ্ঞাসাবাদের জন্য রোমানার শ্বাশুড়ি মায়া বেগমকে গতকাল রবিবার বিকালে বালাগঞ্জের কালনীরচর গ্রাম থেকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com