1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে জমিতে পানি সেচ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিল লরি, প্রাণ গেল ৫ জনের ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের যুবক চার সন্তানকে প্রতিষ্ঠিত করেও শেষ বয়সে একা, ভাড়া বাসায় মিলল মায়ের পচনধরা মরদেহ প্রধানমন্ত্রীর সফর, জাপানে আজ শীর্ষ বৈঠক, সই হতে পারে আট সমঝোতা স্মারক দেশ ও জাতির সমৃদ্ধির জন্য প্রয়োজন সম্মিলিত তওবা ‘আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা’ সুনামগঞ্জে মহানবী (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে জগন্নাথপুরে অপপ্রচার রোধে সভা: `সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সম্প্রীতির জন্য বড় হুমকি’  সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসীর হামলা:ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ১৫৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসীর হামলা ফেসবুকে সরাসরি প্রচার করায় এবং তা পরে ইউটিউবে ছড়িয়ে পড়ায় এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের একটি মুসলিম সংগঠন।

ফ্রান্সের মুসলিম সংগঠন ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ (সিএফসিএম) এই মামলা দায়ের করেছে। মামলার বিষয়ে সমর্থন দিয়েছে নিউজিল্যান্ড মুসলিমদের একটি গ্রুপ। খবর বিবিসির

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন এক অস্ট্রেলিয়ান উগ্র বর্ণবাদী শ্বেতাঙ্গ। গুলি করার সময় হেলমেটে লাগানো ক্যামেরার মাধ্যমে তা সরাসরি ফেসবুকে প্রচার করেন ওই সস্ত্রাসী। পরে সেই ভিডিও ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ভিডিওটি মুছে ফেলার উদ্যোগ নিয়েছিল ফেসবুক।

মামলার বিষয়ে ফেসবুক বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। তবে ইউটিউবের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মামলার এজাহারে ফেসবুক ও ইউটিউবের ফ্রান্স শাখার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কনটেন্ট প্রচারের অভিযোগ আনা হয়েছে। এই ভিডিও মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগে বলা হয়েছে।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com