1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে পারাপারের সময় খেলা নৌকা থেকে পড়ে মৃগী রোগির মৃত্যু

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৭৫৬ Time View
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী পারাপারের সময় খেলা নৌকা ডুবে গয়াছ মিয়া (২৫) নামে
এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত যুবক জগন্নাথপুরর পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আছকন মিয়ার ছেলে।
আজ সোমবার দুপুরের দিকে উপজেলার রানীগঞ্জ বাজারের তীরবর্তী কুশিয়ারা নদীতে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, বাড়ি থেকে বের হয়ে রানীগঞ্জ বাজারে দুপুরের দিকে রওয়ানা হন গয়াছ মিয়া।
কুশিয়ার নদীর দক্ষিণ এলাকা থেকে উত্তর পাড়ে পারাপারের জন্য খেলা নৌকায় ওঠেতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় স্থানীয় ডাক্তারের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা দেন।
তবে স্থানীয়রা জানিয়েছে মৃত যুবক একজন মৃগী রোগি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে পানিতে ডুবে এক মৃগী রোগি মারা যাওয়ার খবর পেয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com