1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

জগন্নাথপুরে ডাক্তার-নার্সের অবহেলায় শিশুর মৃত্যুের অভিযোগে তদন্ত কমিটি গঠন

  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৫১২ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সের অবহেলায় তিন মাসের শিশুর মৃত্যুর অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ খায়কুল ইসলাম এই  তথ্য নিশ্চিত করেছেন। তিনি

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মৃত্যুর শিকার শিশুর বাবা আজিজুর রহমানের লিখিত অভিযোগটি আমরা গুরুত্বসহকারে দেখছি। এবিষয়ে গত শুক্রবার স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার শারমিন আরা আশা কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির অপর দুই সদস্য হলেন ডাঃ তারিকুল ইসলাম ও নার্সদের ইনচার্জ জোৎনা সেন। আগামী সাত দিনের মধ্যে তাঁরা প্রতিবেদন দাখিল করবেন।
প্রসঙ্গত, জগন্নাথপুর উপজেলার রানীগন্জ ইউনিয়নের বাঘময়না গ্রামের আজিজুর রহমান তার তিন মাসের শিশুপুত্র আমান রহমান গত ১৩ জানুয়ারী হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে পড়লে তাঁকে দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করান। ভর্তির পর নার্স টিংকু আচার্য্য শিশুর শরীরের রগে কেনুলা ইনজেকশন না করে শরীরের মাংসে পুশ করেন। এতে শিশুটির শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ হলে শিশুর শারীরিক সংকটে পড়ে। এসময় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক নাজমুল সাদাত এবং নার্স কিংবা অন্য কোন চিকিৎসকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এক পর্যায়ে শিশুটির মৃত্যু হয়। এঘটনায় নিহতের বাবা আজিজুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বরাবর ডাক্তার, নার্সের অবহেলায় শিশুর মৃত্যু হয়েছে দাবি করে গত ১৬ জানুয়ারী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com