1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে পাষন্ড স্বামী

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৩৬৬ Time View

রাকিল হোসেন:নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে তার পাষন্ড স্বামী দিলাওর। গুরুতর আহত অবস্থায় তামান্না বেগম (২২) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৯টায়।
জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাও গ্রামের কৃষক ছায়েদ মিয়ার কন্যা তামান্না বেগমকে প্রায় বছর চারেক পুর্বে সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের ফারুক মিয়া ছেলে দিলাওর হোসেন দিলাওরের নিকট বিবাহ দেয়া হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই বিভিন্ন ভাবে শশুর বাড়ীর লোকজনের কাছ যৌতুক হিসেবে বিভিন্ন পরিমানে টাকা আদায় করে। ইদানিং কিছু দিন ধরে আবারো স্বামী দিলাওর ব্যবসার কথা বলে আরো প্রায় ২০ হাজার টাকা দাবী করে। এতে তামান্নার পরিবার দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর নেমে আসে অমানবিক নির্যাতন। এরই জের ধরে গতকাল রবিবার সকালে তুচ্ছ ঘটনার উপর ভিত্তি করে তামান্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপি ক্ষত বিক্ষত করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com