স্টাফ রিপোর্টার – সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব হতে যাচ্ছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ কর্মসূচির কার্যক্রম স্থিতাবস্থা হাইকোর্টে স্থগিত হয়েছে। ফলে ২৫ জানুয়ারি শতবর্ষ উৎসব পালনে আর কোন আইনি বাধা রইল না।
গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক এর আদালত এ আদেশ দেন।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপনের জন্য আগামী ২৫ জানুয়ারি শতবর্ষ উদযাপন কর্মসূচি গ্রহণ করা হয়।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আ ফ ম জিয়াউল হোসেন বাদি হয়ে সম্প্রতি সুনামগঞ্জের সহকারী জজ ২য় আদালতে একটি স্বত্ব মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয় ১৯২৬ ইংরেজি সনে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সামনে গেইটে বিদ্যালয় প্রতিষ্ঠার সন ১৯১৯ লেখা রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের সাবেক কিছু শিক্ষার্থী শতবর্ষ উদযাপন কমিটি গঠন করে আগামী ২৫ জানুয়ারি শতবর্ষ উদযাপন করার প্রস্তুতি গ্রহণ করেছে।
বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য রক্ষায় বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে ১৯১৯ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার ভূল তথ্য মেনে নিতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আদালত মামলা গ্রহণ করে শতবর্ষ উৎসব উদযাপন স্থগিত রাখতে নিদর্শনা দেন। পরবর্তীতে শতবর্ষ উদযাপন পরিষদ উক্ত আদেশর বিরুদ্ধে আপীল করলে আদালত শতবর্ষ উদযাপনের ওপর স্থিতাবস্থা প্রত্যাহার করা হয়। পরবর্তীতে গত রোববার আমরা সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে ওই আদেশের বিরুদ্ধে আপীল করলে আদালত শতবর্ষ উৎসব স্থিতাবস্থার আদেশ দেন।
পাইলগাঁও ব্রজনাথ উচ্চ বিদ্যালয়ের শত বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ব্রজনাথ উচ্চ বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য দালিলিক প্রমাণ রয়েছে। আমরা বিদ্যালয় পরিচালনা কমিটি ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে শতবর্ষ উদযাপনের সকল প্রস্তুতি গ্রহণ করেছি। জেলা ও দায়রাজজ আদালতে স্থগিতাদেশের বিরুদ্ধে হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক এর আদালত এ আপীল করলে আদালত জেলা ও দায়রাজজ এর আদেশ স্থগিত করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনাকারী ব্যারিস্টার আমিন উদ্দিন অ্যাসোসিয়েটের পক্ষে ব্যারিস্টার মুশফিকুর রহিম বলেন, জেলা ও দায়রাজজ এর আদেশের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষে মহামান্য হাইকোর্টের বিচারপতি মাহমুদুল হক এর আদালতে রিট দায়ের করলে আদালত জেলা ও দায়রাজজ এর আদেশ স্হগিত করেন ফলে ২৫ জানুয়ারি শতবর্ষ উৎসব পালনে আইনি বাধা রইল না।
এদিকে শতবর্ষ উৎসব স্থগিতাদেশের বিষয়ে সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ও দায়রাজজ আদালতের স্থগিতাদেশের পক্ষে শুনানিতে থাকা আইনজীবী স্বপন কুমার দাশ রায় বলেন, জেলা ও দায়রাজজ আদালতের আগের আদেশ বহাল রয়েছে। আজ যে শুনানি হয়েছে এ বিষয়ে কোন আদেশ হয়নি।হাইকোর্টের বিষয়টি জানা নেই।
অপরপক্ষের সিনিয়র আইনজীবী পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, মহামান্য হাইকোর্টের আদেশের বিষয়টি আমি জেলা ও দায়রাজজ মহোদয় কে অবহিত করেছি। এখন অনুষ্ঠান হতে আর কোন বাধা নেই। তিনি বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সক্রিয় উৎসাহ উদ্দীপনায় উৎসব সফল করতে আহ্বান জানান। বিএন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যদের আগমন কে তিনি স্বাগত জানান।
Leave a Reply