1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

জগন্নাথপুরে বসন্ত উৎসব পালন

  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭২৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে বসন্ত উৎসব উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ জহিরুল হক,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম ,জগন্নাথপুর নার্সারি স্কুলের ভাইস প্রিন্সিপাল আয়েশা মাহফুজা, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন ,জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব প্রমুখ। পরে রাধারমন দত্ত মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com