1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

করোনাভাইরাস চিকিৎসায় সফল ইসরাইল

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৪৮৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডেস্ক –

করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু বিশ্বজুড়ে বেড়েই চলেছ। এদিকে, সম্প্রতি ইসরায়েলে করোনাভাইরাসে আক্রান্ত ছয়জন গুরুতর অসুস্থ রোগী বিশেষ ধরনের চিকিত্সায় সুস্থ হয়েছেন।
মৃত্যুর উচ্চ-ঝুঁকিতে থাকা এই লোকেরা বেঁচে গেছেন।তাদের প্লুরিস্টেমের প্লাসেন্টা-ভিত্তিক সেল-থেরাপি দিয়ে চিকিত্সা করা হয়েছে।

হাইফা ভিত্তিক সংস্থার দেওয়া প্রাথমিক তথ্য অনুসারে এ কথা জানা গেছে।

জানা গেছে, দেশটির সহয়তামূলক প্রোগ্রামের অধীনে এক সপ্তাহের জন্য তিনটি পৃথক ইসরায়েলি মেডিকেল সেন্টারে রোগীদের চিকিত্সা করা হয়েছিল।
তারা কোভিড-১৯ এর কারণে তীব্র শ্বাসযন্ত্রের এবং প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন।

এদের মধ্যে চারজন রোগীর কার্ডিওভাসকুলার এবং কিডনিসহ অন্যান্য অঙ্গপ্রতঙ্গ বা সিস্টেমে্ও সমস্যা ছিল।

প্লুরিস্টেম পদ্ধতিতে সকল রোগী কেবল বেঁচেই উঠেননি, তাদের মধ্যে চারজনের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার (প্যারামিটারে) উন্নতি ঘটেছে।

শুধু তাই নয়, তাদের মধ্যে তিনজনের আগে থেকেই বিদ্যমান শারিরীক অবস্থার উন্নতি ঘটেছে।

তারা এখন অনেকটাই উন্নত পর্যায়ে আছেন।

প্লুরিস্টেমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াকি ইয়ানায় বলেছেন, আমরা প্রোগ্রামের এই প্রাথমিক ফলাফলে সন্তুষ্ট রোগীদের।

ইয়াকি বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার সুবিধার্থে পিএলএক্স কোষকে ব্যবহার করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, প্লুরিস্টেম বিপুল সংখ্যক রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

সূত্র : দ্য জেরুজালেম পোস্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com