স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে আসছেন আগামীকাল বুধবার। মঙ্গলবার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামীকাল বুধবার দুপুর ১২টায় জেলঅর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে নিজ বাড়িতে আসবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার কোভিড ১৯ প্রবিরোধ সংক্রন্ত কার্যক্রম, ত্রাণ বিতরণ কার্যক্রম ও হাওরে বোরো ধান কাটা সরেজমিনে পরিদর্শন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
Leave a Reply