1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৬৩৬ Time View

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্যাডাগজি ও আইসিটি দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ মঙ্গলবার উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জগন্নাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, স্হানীয় সরকার জগন্নাথপুর উপজেলার প্রকৌশলী গোলাম সারোয়ার, প্রশিক্ষক হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা কার্যালয়ের সহকারী প্রোগামার
আশিষ চক্রবর্তী,উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার,হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র তালুকদার প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন শিক্ষক অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com