1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

জগন্নাথপুরে কমছে বন্যার পানি

  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৮৪৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যাকবলিত এলাকায় পানি কমতে শুরু করেছে।

গতকাল বৃহস্পতিবার থেকে পানি কমতে শুরু করেছে। আজ শুক্রবারও পানি কমছে।

জানা যায়, গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা, জগদ্বীশপুর, কামারখাল, গলাখাই, কাদিপুর, কান্দারগাঁও, নোয়াগাঁও ও পাড়ারগাঁও, হিজলা, নাদামপুর গ্রামসহ বেশ কয়েকটি নিচু এলাকা বন্যাকবলিত হয়ে পড়ে। বন্যার পানিতে তলিয়ে যায় গ্রামীণ রাস্তা-ঘাট।
এছাড়াও বন্যার প্লাবিত হয় উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভুরাখালি, দাসনাগাঁও, হরিণাকান্দি, পৌরএলাকার যাত্রাপাশা ও শেরপুরের একাংশ।

গতকাল বৃহস্পতিবার থেকে এসব এলাকায় পানি কমছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

দাসনাগাঁও গ্রামের স্থানীয় ইউপি সদস্য রনধীর কান্ত দাস নান্টু জানান,গত দুই দিন ধরে টানা ভারী বর্ষণ না হওয়াতে এবং আবহাওয়া অনুকুলে থাকায় পানি কমতে শুরু করেছে। তবে দুর্ভোগে পড়েছেন বন্যায় গৃহহীন হয়ে পড়া প্রায় ৫০টি পরিবারের লোকজন। তাঁদের বসতভিটায় পানি ওঠে যাওয়ায় আমরা এসব পরিবারের লোকজন কে উঁচু এলাকায় তাঁদের আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে আশ্রায়ণের ব্যবস্থা করেছি।

কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম জানান আমাদের ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম বন্যাকবলিত পড়ে। তবে পানি ধীরে ধীরে কমছে ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, দুর্গত এলাকার খোঁজ খবর নিচ্ছি আমরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com