1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

ঘরে বসেই সিমকার্ড পুনঃনিবন্ধন করা বিষয়ে গ্রাহককে নির্দেশনা

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ৫০২ Time View

ডেস্ক::ঘরে বসেই সিমকার্ড পুনঃনিবন্ধন করা যাবে। তারা ম্যাসেজ কাজটি করতে পারবেন। এ বিষয়ে গ্রাহককে নির্দেশনা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। টেলিযোগাযোগ বিভাগের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটকের সিম নিবন্ধনের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। আর সিটিসেলের গ্রাহকেরা এসএমএস অপশনে গিয়ে ক্যাপিটাল লেটারে U লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, পূর্ণ নাম লিখে ১৬০০ নম্বরে পাঠাবেন। ফিরতি এসএমএসে ‘Your request has been accepted, Thank you for the information’ লেখা আসবে। এরপরে আরেকটি ফিরতি এসএমএসে গ্রাহককে জানিয়ে দেওয়া হবে সিম সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা। এসএমএসের জন্য কোনো চার্জ কাটা হবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১২ সালের আগে কেনা মোবাইল সিমের বিপরীতে বিভিন্ন তথ্য (জাতীয় পরিচয়পত্রের নম্বর, বাবা-মায়ের নাম ইত্যাদি) চেয়ে ১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট গ্রাহককে এসএমএস পাঠানো শুরু হয়েছে, যা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com