1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ৫০৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
সারাদেশের মোট ৩১১ সরকারি কলেজকে পর্যায়ক্রমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হবে। যেসব বিশ্ববিদ্যালয় অতিরিক্ত কলেজের দায়িত্ব নিতে চায়, বা সেসব কলেজের শিক্ষার্থীদের বহন করার সামর্থ্য আছে, তাদের দ্রুত সময়ে দেওয়া হবে। আর বাকি কলেজগুলোকে পর্যায়ক্রমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক বিশ্ববিদ্যালয়) মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিষয়টি অনেক দিনের পুরনো এজেন্ডা। আজ এর নীতিগত অনুমোদন হয়েছে। তবে একবারে সব সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে না এনে বরং পর্যায়ক্রমে করার পক্ষে মত এসেছে। আমরা সেভাবে বাস্তবায়ন করতে পারব আশা করছি।’

গত বছরের ৩১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নির্দেশ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com