1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার- সিদ্দিক আহমদ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫
  • ৩৮২ Time View

রানীগঞ্জ প্রতিনিধি:: জগন্নাথপুর উপজেলার ৬নং রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ইউনিয়ণ অাওয়ামীলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ ছদরুল ইসলামের পরিচালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। কমীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুক্তাদির আহমদ মুক্তা, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম মশাহিদ, আনফর উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, অ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন, যুবলীগ নেতা সালেহ আহমদ,নিজামুল করিম, সিদ্দিকুর রহমান, ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক রুমেন আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল মুকিত, ইউনিয়ন যুবলীগ আহবায়ক নাজমুল হক,যুগ্ম আহ্বায়ক মমরাজ হোসেন রাজ, মোতাহির আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন মিঠু প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এসরকারের শাসনামলে উন্নয়নের দিক দিয়ে অতীতের সকল সরকারের রের্কড অতিক্রম করেছে। তাই দলীয় নেতাকমীদের ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে হবে। তিনি বলেন, অাওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রাথী যাকে দেয়া হোক না কেন সবাইকে উন্নয়নের জন্য তার পক্ষে কাজ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com