1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

একসঙ্গে মা- মেয়ের বিয়ে

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৬০৪ Time View

অনলাইন ডেস্ক –

সন্তানেরা মায়ের কিংবা বাবার বিয়ে দিচ্ছেন, এ ঘটনা নতুন নয়। কিন্তু একসঙ্গে সন্তান ও বাবা কিংবা মায়ের বিয়ে বিরল বললেই চলে। এমন ঘটনা ঘটল ভারতের উত্তরপ্রদেশে।

সংবাদ প্রতিদিন জানায়, অঙ্গরাজ্যটির গোরক্ষপুরে আয়োজিত এক গণবিবাহে মা–মেয়ে একসঙ্গেই বিয়ে করেছেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে এই গণবিয়েতে দাম্পত্যসঙ্গী খুঁজে নেন ৫৩ বছর বয়সী বেলি দেবী এবং তার মেয়ে ইন্দু।

জানা যায়, ২৫ বছর আগে বেলার স্বামী হরিহর মার যান। তারপর থেকে একাই পাঁচ সন্তানকে বড় করেন। এর মধ্যে দুই ছেলে এবং দুই মেয়ের বিয়েও দেন। বাকি ছিল ছোট মেয়ে।

গণবিয়ের আসরেই ছোট মেয়ে ইন্দুর বিয়ে দেবেন বলে ঠিক করেন। কিন্তু ২৭ বছর বয়সি মেয়ের বিয়ের আসরে তিনি নিজেও বিয়ে করলেন। বর মৃত স্বামীর ভাই, মানে সম্পর্কে বেলির দেবর। ৫৫ বছর বয়সী এ কৃষক এতদিন অবিবাহিত ছিলেন।

এই বিয়ে প্রসঙ্গে বেলি বলেন, ‌‘‌আমার দুই ছেলে এবং দুই মেয়ের বিয়ে ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাই ছোট মেয়ের বিয়েতেই দেবরকে বিয়ে করার ব্যাপারে সিদ্ধান্ত নিই। এতে আমার সন্তানরা প্রত্যেকেই খুশি। ‌’‌

এদিকে, ২৯ বছর বয়সি রাহুল নামে এক তরুণের সঙ্গে বিয়ে হয়েছে ইন্দুর। তবে মায়ের বিয়েতেই যেন সবচেয়ে বেশি আনন্দিত তিনি। ইন্দু বলেন, ‌‘‌আমার মা এবং কাকা দু’‌জনে মিলে আমাদের বিয়ে দিয়েছে। এতদিন ওরা আমাদের খেয়াল রাখত, এবার নিজেদের খেয়াল রাখতে পারবে। ‌’ সূত্র দেশ রূপান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com