1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

সুবিধাবঞ্চিত এলাকায় উচ্চ শিক্ষা নিশ্চিত চায় সরকার- পরিকল্পনামন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বিয়াম ল্যাবরেটরী স্কুলের জমি ও ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়ে সুনামগঞ্জ শহরের কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক শিক্ষায় তৈরি হবার সুযোগ করে দিলেন মাননীয় প্রধানমন্ত্রী। সকলে উদ্যোগী থাকলে এই প্রতিষ্ঠান একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে।
বুধবার বিকালে সুনামগঞ্জ শহরের ষোলঘরের বিয়াম ল্যাবরেটরী স্কুলের জমিতে ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমন মন্তব্য করেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার সুবিধাবঞ্চিত এলাকার শিশু- কিশোরদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে চায়।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সাদিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শহরের নান্দনিক পরিবেশে থাকা ৫৬ শতক সরকারি জমি মাত্র দশ হাজার এক টাকা মূল্যে শহরের কোমলমতি শিক্ষার্থীদের জন্য দিয়েছেন, এজন্য সুনামগঞ্জের মানুষের পক্ষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বলেন, এই ভূমিতে একটি আলোকিত বিদ্যানিকেতন প্রতিষ্ঠিত হবে। যা প্রদীপ হয়ে চিরকাল জ¦লবে।
এই কাজের জন্য যাঁরা যুক্ত ছিলেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ভাচুয়াল মাধ্যমে যুক্ত পরিকল্পনা মন্ত্রীর প্রতি অনুলোধ জানিয়ে তিনি বলেন, সুনামগঞ্জের ধারারগাঁও হালুয়ারঘাট সেতু, ব্রাহ্মণগাঁও থেকে নতুন কারাগার পর্যন্ত নদী শাসন এবং নদীর পার দিয়ে ওয়াকওয়ে করার দাবি আছে সুনামগঞ্জবাসীর। শহরের পূর্ব দিকে বাইপাস সড়ক এবং সুনামগঞ্জ থেকে শান্তিগঞ্জ পর্যন্ত সুনামগঞ্জ-সিলেট সড়কের দুই পাশে ওয়াকওয়ে করার অনুরোধ জানান। তিনি বলেন, সুনামগঞ্জের সুনাম এবং শান্তিগঞ্জের শান্তি মিলে অসাধারণ রচনা সৃষ্টি হবার প্রত্যাশা করছি আমরা।
বিদ্যালয়ের শিক্ষিকা শান্তনা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগি অধ্যাপক জাকির হোসেন, অভিভাবক সদস্য আব্দুল হাই জায়গীরদার প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com