1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

আলজাজিরার রিটের সফলতায় জগন্নাথপুরে ব্যারিষ্টার এনামুল কবির ইমন কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯০ Time View
স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যাগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জগন্নাথপুরের সন্তান ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন ও তাঁর সহধর্মিণী ব্যারিষ্টার ফারজানা শীলার মহামান্য হাইকোর্টে আল-জাজিরায় প্রচারিত ষড়যন্ত্রমুলক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে অপসারণের দাবিতে দায়েরকৃত রিটের সফলতায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন ও তাঁর সহধর্মিণী ব্যারিষ্টার ফারজানা শীলা কে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল জব্বারের পরিচালনায় পথ সভায়  বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হাসান,পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, আবু তাহের  রুহান,দুলন আহমদ প্রমুখ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com