1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

যুক্তরাষ্ট্রে অনিয়মিত বাংলাদেশিদের বৈধ করার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

  • Update Time : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সে দেশে বৈধভাবে বসবাসের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বর্তমানে ওয়াশিংটন সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস মেঙের সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে এ অনুরোধ জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেস মেঙের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। আলোচনায় যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বৈধভাবে বসবাসের সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

এ ছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যও গ্রেস মেঙকে আমন্ত্রণ জানান ড. মোমেন। আলোচনায় গত এক যুগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্রও তুলে ধরেন।সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com