1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. কামালের

  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন নামের কালো আইনটি প্রত্যাহারেরও দাবি করছি। এই আইন বাতিল এবং ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

আজ রবিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

ড. কামাল হোসেন আরও বলেন, কারাগারে থাকা অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুতে দেশবাসীর সঙ্গে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত মুশতাকের জামিন না পাওয়া এবং সুস্থ মানুষটার হঠাৎ মৃত্যুতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com