1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

নলজুর নদীর অপরিকল্পিত খনন বন্ধ করে পরিকল্পিত খননের দাবি জনপ্রতিনিধিদের

  • Update Time : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৪৮৫ Time View

বিশেষ প্রতিনিধি –

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাসিক সাধারণ সভায় নলজুর নদী অপরিকল্পিতভাবে খনন করায় ক্ষোভ প্রকাশ করে পরিকল্পিতভাবে নদী খননের দাবি জানানো হয়েছে। গতকাল  বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান এর সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার উদ্ধৃতি দিয়ে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান,আমরা সভায় অপরিকল্পিত নদী খনন বন্ধ করে পরিকল্পিত নদী খনন করতে বলেছি। সভায় জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন ,  নলজুর নদী অপরিকল্পিত খননে আমরা ক্ষোভ প্রকাশ করে পরিকল্পিতভাবে নদী খননের দাবি জানিয়েছি। তিনি বলেন,নলজুর নদীতে নতুন নকশা অনুযায়ী ২২০ ফুট প্রস্ত রয়েছে। কিন্তু নকশা অনুযায়ী খনন না করায় নদী খালে পরিণত হচ্ছে। দখলদারদের উচ্ছেদ না করে এভাবে নদী খনন করলে নদী আরও দখল হবে।
পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসান গাজী বলেন, পাউবোর ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী নলজুর নদী খনন কাজ চলছে। তিনি বলেন ৫ কোটি টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেক সাড়ে ৫ কিলোমিটার নদী খনন করবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, উপজেলা পরিষদের সভায় জনপ্রতিনিধিরা নলজুর নদী খনন নিয়ে আলোচনা করে দাবি জানিয়েছেন নদীটি নতুন নকশা অনুযায়ী খনন করতে। আমি এ বিষয়ে পদক্ষেপ নিতে জেলা নদী রক্ষা কমিটিতে লিখিত আবেদন করব।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, সরকারি টাকার অপচয় রোধ করতে অপরিকল্পিত নদী খননের বিষয়টি আমরা জোরালো ভাবে দেখে পরিকল্পিত নদী খননের দাবি জানিয়েছি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com