1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন

৩০ মার্চই খুলছে স্কুল-কলেজ

  • Update Time : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৩৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগের ঘোষণা অনুযায়ী ৩০ মার্চেই স্কুল খুলছে। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি ও বেসরকারি পর্যায়ের সাধারাণ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ক্লাস ৩০ মার্চ থেকে চালু হবে। এ সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।

ফেব্রুয়ারির শেষে ৩০ মার্চ শিক্ষামন্ত্রী দীপু মনি ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ধাপে ধাপে সাত দফা ছুটি বাড়ানো হয়।

শিক্ষামন্ত্রী তখন বলেন, সেখানে আমরা আগেও যেভাবে বলেছি যে, হয়ত পর্যায়ক্রমে, একদম প্রথমে প্রাথমিকে যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত, তারা হয়ত প্রতিদিনই আসবেন এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দশম ও দ্বাদশ প্রতিদিন আনব। বাকিগুলো হয়ত প্রথমে সপ্তাহে একদিন আসবে, তারপর থেকে সপ্তাহে দুইদিন করে আসবে। তারপর পর্যায়ক্রমে আমরা স্বাভাবিকের দিকে নিয়ে যাব।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি শিক্ষকদের জন্য যে করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম, তা এর মধ্যে শেষ হবে।

এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান শেষ হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যে যেখানেই অবস্থান করছে রেজিস্ট্রেশনের মাধ্যমে পাশ্ববর্তী টিকাদান কেন্দ্রে তারা টিকা নিতে পারবে। রোজায় ক্লাস চলবে জানিয়ে মন্ত্রী বলেন, শুধু ঈদের কয়েক দিন ছুটি দেওয়া হবে।

এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, আমরা এসএসসির জন্য ৬০ কর্ম দিবসের সিলেবাস এবং এইচএসসির জন্য ৮৪ কর্ম দিবসের সিলেবাস দিয়েছি। এর জন্য কত দ্রুত আমরা খুলে দিতে পারি এবং সেখানে স্বাস্থ্যবিধি কীভাবে মানা হবে তারও সব প্রস্তুতি নিয়েছি।’

সর্বশেষ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তবে রোববারের বৈঠকে আগের তারিখই বহাল রাখা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com