1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জকিগঞ্জে হেফাজতকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ

  • Update Time : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৪৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শনিবার রাত ১০টার দিকে তিনি তার ‘মো. হাফিজ মাজেদ’ নামের ফেসবুক আইডিতে পোস্টে জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগ বরাবর পদত্যাগপত্র লেখেন।

হাফিজ মাজেদ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মোদিকে দেশে আমন্ত্রণ জানানোর জন্য এবং মুসলমানদের ওপর নির্যাতনের কারণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমি ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। যে দল ইসলামকে সম্মান দিতে জানে না, যারা ভাস্কর্যকে হালাল মনে করে, মুসলমানদের ওপর হামলাকারীকে দেশে আসার জন্য আমন্ত্রণ জানায়; সেই দলে কোনো মুসলমান থাকতে পারে না। তাই আমিও সেই দলে থাকতে পারি না। আজ থেকে বয়কট করলাম ছাত্রলীগ।’

জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম শাহরিয়ার শাওন সমকালকে বলেন, দুই বছর আগে ৪ জনের নাম ঘোষণা দিয়ে পাঁচ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠন করা হলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। সেই কমিটিতে সভাপতি ছিলেন মাজেদ আহমদ। কিন্তু গত এক বছর ধরে মাজেদ সৌদিতে থাকেন। নিজেকে আলোচনায় রাখতে এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ছাত্রলীগে ত্যাগী নেতাকর্মী থাকতে অনুপ্রবেশকরারী কিভাবে স্থান পায়। পৌরসভা ছাত্রলীগ একটি আলাদা ইউনিট। কেন ওয়ার্ড কমিটির সভাপতি পদত্যাগ করলো তা পৌরসভা ছাত্রলীগ ভালো বলতে পারবে। সুত্র- সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com