1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

জগন্নাথপুরে রাস্তার বিরোধে যুবক নিহত, কারাগারে দুইজন

  • Update Time : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩০৬৭ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর এলাকায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের হামলায় শুক্রবার রাতে মাসুম আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশ দুইজনকে করে আজ শনিবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার দীর্ঘদিন ধরে সীমানার রাস্তা দিয়ে পূর্ব বিরোধ চলছিল। গতকাল শুক্রবার বিরোধপূর্ণ রাস্তায় একটি বাশঁ হেলে পড়ে। হেলে পড়া বাঁশ সুরুজ মিয়ার পক্ষের লোকজন জোরপূর্বক কেটে দিতে চাইলে এতে বাঁধা দেন মাসুম আহমদ। এসময় সরুজ মিয়ার ছেলে লিয়ন আহমদ রুবেল মিয়া গংরা মাসুমের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। এঘটনায় মাসুম আহমদ আহত হলে প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্খ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করলে পথির মধ্যেই মাসুম আহমদ মারা যায়। এঘটনায় পুলিশ সুরুজ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪) ও মৃত ইছাক মিয়ার ছেলে গয়াস মিয়া (৬০)কে আটক করেছে।।

নিহত যুবকের মামা সৌরভ মিয়া বলেন, রাস্তা দিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি আমার ভাগিনা মাসুম মিয়ার পক্ষে মাননীয় আদালত রায় দেন। ঘটনার দিন রাস্তা থেকে জোরপূর্বক বাঁশ প্রতিপক্ষের লোকজন কেটে দিতে চাইলে এতে মাসুম বাধা দিলে স্থানীয় কাউন্সিলর ও পঞ্চায়িতী ব্যক্তিদের সামনেই আমার ভাগিনাকে মারধর করে জখম করে। পরে আহতাবস্থায় সে মারা যায়। তাঁর ভাগিনা ওই দিন রোজা রেখে ছিলেন বলে তিনি জানান।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম বলেন, যুবকের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। দুপক্ষের মধ্যে যাতায়াত সড়ক নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্হলে গিয়ে উভয়পক্ষকে নিবৃত্ত করি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় দুইজনকে ৫৪ ধারা গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com