1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু

প্রবাসী আয়ে এবার সপ্তম অবস্থানে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনা মহামারির মধ্যেও প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়েছে। গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (নোমাড) অর্ধবার্ষিক ব্রিফিংয়ে জানানো হয়েছে, নিম্নমধ্যম আয়ের দেশের মধ্যে প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ সপ্তম অবস্থানে উঠে এসেছে।

এতে আরো বলা হয়, ২০২০ সালে বাংলাদেশ ২২ বিলিয়ন (দুই হাজার ২০০ কোটি ডলার) প্রবাসী আয় অর্জন করেছে। করোনা মহামারির কারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী আয় অর্জন কমলেও বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার আরো কয়েকটি দেশে প্রবাসী আয় অর্জন বেড়েছে।

বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড নোমাড গত ১২ই মে এসব তথ্য জানায়।

নোমাড-এর তথ্য অনুযায়ী, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে ২০২০ সালে ভারত সবচেয়ে বেশি প্রবাসী আয় অর্জন করেছে, ৮৩ বিলিয়ন ডলারের বেশি। প্রায় ৬০ বিলিয়ন ডলার অর্জন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। ৪৩ বিলিয়ন ডলার অর্জন করে তৃতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো, চতুর্থ অবস্থানে রয়েছে ফিলিপাইন। তারা অর্জন করেছে ৩৫ বিলিয়ন ডলার। ৩০ বিলিয়ন ডলার অর্জন করে পঞ্চম অবস্থানে রয়েছে মিসর এবং ২৬ বিলিয়ন ডলার অর্জন করে ষষ্ঠ অবস্থানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশের পরে রয়েছে নাইজেরিয়া, ভিয়েতনাম ও ইউক্রেন।। মানব জমিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com