1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

যুদ্ধবিরতির পর আল–আকসা চত্বরে ইসরায়েলের হামলা

  • Update Time : শনিবার, ২২ মে, ২০২১
  • ৫৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পর আল–আকসা মসজিদ চত্বরে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। আজ শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদটিতে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা এ হামলার শিকার হন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এক লিখিত বিবৃতিতে জানায়, এ হামলায় অন্তত ২০ জন মুসল্লি আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর দুইজনকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজায় টানা ১১ দিন ধরে ইসরায়েলি আগ্রাসনের পর স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু রাত কেটে দুপুর আসতেই আবার হামলার এ ঘটনা ঘটল।

আল–আকসা মসজিদেই সংঘর্ষকে কেন্দ্র করে ১০ মে গাজায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও রকেট ছুড়ে পাল্টা জবাব দেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১১ দিনে ইসরায়েলি হামলায় ২৩২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৬৫ জন শিশু। আহত হয়েছে ১ হাজার ৯০০ জন। ১ লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজায় হামাস ও অন্যান্য ইসলামপন্থী সশস্ত্র দলগুলো ৪ হাজার ৩০০-এর বেশি রকেট ছোড়ে। এসব রকেট হামলা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে এসব রকেট হামলায় ইসরায়েলে ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুটি শিশু, একজন ইসরায়েলি সেনা, একজন ভারতীয় এবং দুজন থাই নাগরিক।

সৌজন্যে প্রথম আলো.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com