1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

জগন্নাথপুরে শাটার বন্ধ করে বেচাকেনা, দণ্ডিত ব্যবসায়ী

  • Update Time : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৭০৮ Time View

স্টাফ রিপোর্টার::
শাটার বন্ধ করে ভেতরে চলছিল বেচাকেনা। উপস্থিত হলো ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ীকে গুণতে হলো জরিমানা।
সোমবার (৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের প্রধান ব্যবসাকেন্দ্র জগন্নাথপুর পুরোনাবাজারে এমন দৃশ্য দেখা গেছে।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের নেতৃত্বে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্টে অফিসার শামছুজ্জামানের উপস্থিতিত্বে একদল সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এদিকে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে দোকানপাট বন্ধ করে সটকে পড়েন। বাজারের লিলিমা র্গামেন্টের দোকানদার ভ্রাম্যামাণ আদালতের টের পেয়ে দোকাটের শাটার বন্ধ করে ভেতরে পণ্য বিক্রি করছিলেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত এসে উপস্থিত। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ওই দোকানদারকে এক হাজার ৫শ’ টাকা জরিমানা করেন।
এছাড়া অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় আরো দুই ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও স্বাস্থ্যবিধি নিশ্চিতরণসহ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার জন্য প্রচারণা চালানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি নির্দেশনা বাস্তাবায়নে আমরা মাঠে কাজ করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com