1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে আজ গণটিকার দ্বিতীয় ডোজ পাবেন ৫,৪০০জন

  • Update Time : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯০ Time View

বিশেষ প্রতিনিধি::

সারাদেশের মতো আজ মঙ্গলবার জগন্নাথপুরে করোনাভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।

এলক্ষে গতকাল সোমবার উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ২৭টি কেন্দ্রে প্রয়োজনীয় সকল প্রকার সরঞ্জাম পৌঁছানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের (ভ্যাকসিন) দ্বিতীয় ডোজ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হবে। এ ক্যাম্পেইনে পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে টিকা দেওয়া হবে।

এর আগে গণটিকাদান কার্যক্রমের প্রথম ধাপের প্রতি ওয়ার্ডের ২০০ জন করে মোট ৫ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হয়। আজ শুধুমাত্র ওই ৫ হাজার ৪০০ জনকে দ্বিতীয় ডোজ (টিকা) দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর বলেন, গণটিকাদানের প্রথম ধাপের দ্বিতীয় ডোজ সুষ্ঠুভাবে প্রদান লক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com