1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত ইংল্যান্ড দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো

কংগ্রেস সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী !

  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::শিগগিরই ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী। বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে ।
বর্তমানে ইউরোপ সফরে থাকা রাহুল আগামী সপ্তাহে দেশে ফেরার পর কংগ্রেসের সাংগঠনিক নির্বাচনে বিষয়টি নিশ্চিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৭ ডিসেম্বর রাহুল গান্ধী টুইট করেন, কিছুদিনের জন্য তিনি ইউরোপ সফরে যাচ্ছেন। বিদেশ ভ্রমণের ব্যাপারে এই প্রথম তিনি জনগণকে প্রকাশ্যে জানালেন।
দলীয় সূত্রগুলো বলছে, ৮ জানুয়ারির পর রাহুল দেশে ফিরবেন। ওই সময় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাও হবে। ওই সভাতেই এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কংগ্রেসের জ্যেষ্ঠ একজন নেতা জানান, নতুন দায়িত্ব নেয়ার ব্যাপারে রাহুল প্রস্তুত। এ জন্য তিনি আসামের নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কি না, তা নিশ্চিত নয়। এই নেতা বলেন, ঘটনাটি শিগগিরই ঘটবে।
রাহুল কংগ্রেস সভাপতি হতে যাচ্ছেন এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই চলছে। কয়েক দিন আগে দলটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এব্যাপারে রাহুলের মা ও কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন।
জবাবে সোনিয়া তাঁদের পরামর্শ দেন, বিষয়টি রাহুলকেই জিজ্ঞেস করতে।
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা দিগি¦জয় সিং বলেন, কয়েক মাস আগে কংগ্রেসের তৃণমূলের নেতারা রাহুলকে সভাপতি হিসেবে চেয়ে নিজেদের মূল্যায়ন জানিয়েছে এবং দ্রুতই তার বাস্তবায়ন চেয়েছে। তবে এ সিদ্ধান্ত নির্ভর করছে সোনিয়া গান্ধীর ওপর।
কংগ্রেসের প্রধান হিসেবে সোনিয়া গান্ধীর মেয়াদ রয়েছে এ বছরের ডিসেম্বর পর্যন্ত। প্রতি পাঁচ বছর পর পর সাংগঠনিক নির্বাচনের মাধ্যমে দলটির সভাপতি নির্বাচন করা হয়। কংগ্রেসের প্রধান হিসেবে ১৯৯৮ সালের মে মাসে দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। ১২৯ বছরের পুরোনো এই সংগঠনটির প্রধান হিসেবে সোনিয়াই সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করছেন। রাহুল ২০১৩ সালের জানুয়ারি থেকে দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com