1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:

জুনেই যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু

  • Update Time : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী জুনের মধ্যেই বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এরই মধ্যে সেতুর মূল কাজ শতকরা ৯৬ ভাগ শেষ হয়েছে। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ।

এসময় মন্ত্রী জানান, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শতকরা ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তিনটি ফেজের মধ্যে এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত প্রথম ফেজের কাজ শতকরা ৭৮ দশমিক ৫০ ভাগ শেষ হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি জানান, ওই প্রকল্পের বনানী-মগবাজার অংশের অগ্রগতি শতকরা ৩১ ভাগ।

সিনহা হত্যা মামলার রায়ের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী। আইন সবার জন্য সমান। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে।

তিনি বলেন, যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করে তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবে।

ভার্চুয়াল সভা ও সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com