1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:

পোল্যান্ডে ঢুকতে ভিসা লাগবে না ইউক্রেন প্রবাসী বাংলাদেশিদের

  • Update Time : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্র বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পোল্যান্ডে ঢুকতে পারবেন। তবে যাদের পাসপোর্ট নেই,তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের ওয়ারশ থেকে বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে।

প্রত্যেক বাংলাদেশিকে এক্ষেত্রে ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সাথে রাখতে হবে। ওয়ারশস্থ বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা প্রদান করবেন।

 

এছাড়া ইউক্রেনের ভেতরে বিচ্ছিন্ন বোমা বিস্ফোরণ , পেট্রোল অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহুর্তে উক্ত বর্ডার এর দূরবর্তী এলাকায় অবস্হানরত প্রবাসী বাংলাদেশীদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্হিতি ভালোভাবে পর্যবেক্ষণ করার কথাও বলা হয়েছে। কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com