1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুর রামকৃষ্ণ পাঠচক্রের উদ্যাগে যুব নায়ক স্বামী বিবেকানন্দ শীর্যক আলোচনা সভা

  • Update Time : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ২৩৩ Time View

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রামকৃষ্ণ পরমাংস দেবের জন্মতিথি ও রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষ্য যুব নায়ক স্বামী বিবেকানন্দ শীর্ষক এক আলোচনা সভা  শুক্রবার উপজেলা সদরের বাসুদেব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ পাঠচক্র জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি ডাক্তার দিব্য রঞ্জন দে এর সভাপতিত্বে রামকৃষ্ণ পাঠচক্রের নেতা ধীরেন্দ্র সূত্রধর এর সঞ্চালনায়  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, বিশিষ্ট ব্যবসায়ী শশী কান্ত গোপ, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক অমিত দেব,রামকৃষ্ণ পাঠচক্রের সদস্য  আশুতোষ দাস, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, প্রধান শিক্ষক মিন্টু দাস প্রমুখ সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,রামকৃষ্ণ পাঠচক্রের সাবেক সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, বর্তমান সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য,বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়,  ব্যবসায়ী মানিক বণিক, শিক্ষক প্রনব দাস প্রমুখ পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্হানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com