1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ইনশা আল্লাহ বলার তাৎপর্য

  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২২৯ Time View

সৃষ্টিজগতের সবকিছুই মহান আল্লাহর নিয়ন্ত্রণাধীন। তাই ভবিষ্যতের সব কাজে তাঁর ইচ্ছার ওপর নির্ভর করাই স্রষ্টার প্রতি সৃষ্টির শিষ্টাচার। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা অন্য কোনো ইচ্ছা পোষণ করতে পারো না। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।’ (সুরা দাহর: ৩০) কাজেই ভবিষ্যতে কোনো কাজ করার বা হওয়ার ইচ্ছা প্রকাশ করার সময় ‘ইনশা আল্লাহ’ তথা ‘যদি আল্লাহ চান’ বলা উত্তম।

ইনশা আল্লাহ না বললে আল্লাহ রাগান্বিত হন। একবার ইহুদিরা মহানবী (সা.)-এর কাছে কয়েকটি বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আগামীকাল উত্তর দেব।’ এ সময় ইনশা আল্লাহ বলতে ভুলে যান। ফলে বেশ কয়েক দিন অহি স্থগিত থাকে। এতে মহানবী (সা.) খুবই চিন্তিত হন। পরে আল্লাহ অহি পাঠান এবং তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে বলেন, ‘ইনশা আল্লাহ বলা ছাড়া কখনো তুমি কোনো বিষয়ে বলবে না যে ‘আমি তা আগামীকাল করব’।’ (সুরা কাহফ: ২৩-২৪)

ইনশা আল্লাহ বলা নবীগণের সুন্নত। মুসা (আ.) খিজির (আ.)-কে বলেছিলেন, ‘ইনশা আল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।’ (সুরা কাহফ: ৬৯) ইসমাইল (আ.) ইবরাহিম (আ.)-কে বলেছিলেন, ‘ইনশা আল্লাহ, আপনি আমাকে অন্যতম ধৈর্যশীল হিসেবে পাবেন।’ (সুরা সাফফাত: ১০২) এক সাহাবি মহানবী (সা.)-কে নিজের বাড়িতে গিয়ে নামাজ পড়ার আবদার করলে তিনি বলেন, ‘ঠিক আছে, ইনশা আল্লাহ।’ (বুখারি ও মুসলিম)

ইনশা আল্লাহর বরকতে অনেক সময় কল্পিত বিষয়টি বাস্তবতার মুখ দেখে। সুরা বাকারায় বর্ণিত বনি ইসরাইলের গাভি জবাইয়ের ঘটনা তাঁর বাস্তব প্রমাণ। ইনশা আল্লাহ বলার পরই তারা গাভি খুঁজে পেতে সক্ষম হয়েছিল।

সৌজন্যে আজকের পত্রিকা।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com