1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জগন্নাথপুরে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড

রমজানের শেষ জুমার দিনেও আল-আকসায় হামলা, ৪২ ফিলিস্তিনি আহত

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩৬১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফের হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ইসরায়েলি বাহিনীর এ হামলায় ৪২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

রমজান মাসের শেষ শুক্রবার (২৯ এপ্রিল) জুমার দিন এ তাণ্ডব চালানো হয় বলে জানা গেছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট শাখা জানিয়েছে, আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইসরায়েলি পুলিশের দাবি, ফিলিস্তিনিরা মসজিদ প্রাঙ্গণসহ ইহুদিদের প্রার্থনা করার অংশে পাথর নিক্ষেপ করলে তাদের প্রতিহত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ মুসল্লিদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল ছোড়ে ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।

মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও বেড়েছে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে। গত দুই সপ্তাহে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতায় অন্তত তিনশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। মুসলিম বিশ্বের নেতারা আল-আকসায় ইসরায়েলি বাহিনীর এ আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com