1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

লঙ্কান অধিনায়ককে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব

  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৬৭ Time View

স্পোর্টস ডেস্ক;:

দুর্দান্ত এক ডেলিভারিতে লঙ্কান অধিনায়ক দিমুখ করুনারত্নকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব আল হাসান। রাউন্ড দ্যা উইকেট থেকে বাঁহাতি এই ওপেনারকে বোল্ড করেন তিনি। ৮০ রানে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। সাকিব পেয়ে গেলেন নিজের দ্বিতীয় উইকেট।
৫৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ম্যাথুসের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা।
এর আগে দিনের খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই নাইটওয়াচম্যান রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন। ১২ রানে ফিরলেন তিনি।
তৃতীয় দিনের শুরুতে দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যেতে চান লিটন। পাশাপাশি প্রথম ইনিংসে লিডে চোখ রেখেই তৃতীয় দিনের খেলা শুরু করতে চান তিনি। লিটন বলেন, ‘এখনও শ্রীলঙ্কা অনেকটা পিছিয়ে আছে। আমরা কাল সকালে যদি এক-দুটি উইকেট নিতে পারি তো অনেরকখানি এগিয়ে থাকব। এখানে প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ। ওরা যদি আমাদের ক্লোজ হয় বা এগিয়ে যায় তাহলে আমরা ব্যাকফুটে পড়ে যাব। তো এই ইনিংসে যতখানি লিড নেয়া যায় সেই চেষ্টা থাকবে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com